Logo

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: কক্সবাজার জেলা প্রেসক্লাব কর্তৃক অনুমোদিত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রেস ক্লাবের কার্যালয়ে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রাজের সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা প্রেসক্লাবের কোন সদস্য গঠনতন্ত্র বিরোধী কোন কর্মকান্ড পরিচালনা করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়। সভাপতি নুরুল হোসাইন বলেন, আমার কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে আমার পরিচয় হবে। আমাদের মনে রাখতে হবে-যা দেখি, তা খবর, যা জানি, তা প্রেক্ষাপট এবং যা অনুভব করি, তা মতামত।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম,যুগ্ন-সম্পাদক মোঃ আলমগীর আজিজ, অর্থ সম্পাদক ফরিদ বাবুল, নাফ টিভির কারিগরি সম্পাদক খোরশেদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবাইরুল ইসলাম জুয়েল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রহিম উল্লাহ, সদস্য নুরুল আবছার ও জসিম উদ্দিন ইমন সহ প্রমূখ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬