Logo

বিএনপির সমাবেশে আওয়ামী লীগ প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: সরকার কিংবা আওয়ামী লীগ কখনো বিএনপির সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি, করবেও না, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

চট্টগ্রামে বিএনপির সমাবেশে আওয়ামী লীগ বা সরকারের পক্ষ থেকে কোনো বাধা কি ছিল এমন প্রশ্ন করেন ওবায়দুল কাদের। বলেন, পরিবহণ ধর্মঘটও তো হয়নি, তা হলে চট্টগ্রামে তাদের জনসভাস্থল পূর্ণ হয়নি কেন?
আজ বৃহস্পতিবার রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপিই তখন তাদের দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কেএম হাসানকে তত্বাবধায়াক সরকারের প্রধান করার লক্ষ্যে আইন সংশোধন করে বিচারপতিদের বয়স বাড়িয়ে বিতর্কের সৃষ্টি করেছিল। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করেছিল।

সেতুমন্ত্রী বলেন, এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার সৃষ্টি এবং এমএ আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করে পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল বিএনপি। এমতাবস্থায় ১/১১-তে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬