Logo

দর কমেছে যেসব কোম্পানির

সূচকের পতন অব্যাহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৮টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে জেমিনী সী ফুডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৫৯৩ টাকা ৪০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫০৯ টাকা ২০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৮৪ টাকা ২০ পয়সা বা ১৪.১৮ শতাংশ কমেছে। এতে করে জেমিনী সী ফুড শেয়ার দরপতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বিডিকম ৯.৮৬ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইল ৮.৭৩ শতাংশ, পেপার প্রসেসিংয় ৮.৭২ শতাংশ, এপেক্স ফুডস ৮.৬২ শতাংশ, বিডি ল্যাম্পস ৮.৫১ শতাংশ, মনোস্পুল পেপার ৮.৪৯ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ৭.৬৯ শতাংশ, জেএমআই সিরিঞ্জ ৭.৪৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয় ৭.০৮ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬