Logo

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

লকডাউন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: প্রায় আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শ্রীপুরে রেললাইন মেরামতের জন্য আনা স্লিপার আনলোড কাজে ব্যবহৃত একটি ক্রেন উল্টে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ লাইনে রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এর ফলে তিস্তা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে ও ঢাকাগামী কমিউটার কাওরাইদ এলাকায় যাত্রাবিরতি করে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬