Logo

ফের উৎপাদন শুরু ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ হয়ে যাওয়া নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটে আবার নতুন করে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

প্রায় ৯ দিন বন্ধ থাকার পর বুধবার রাত ১০টায় এ ইউনিট পুরোদমে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। বুধবার সকালে ইউনিটটির বেয়ারিং মেরামতের কাজ শেষ করে বিকাল ৩টায় ইউনিটটি চালু করা হয়।

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক জানান, ৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। পরে সাত দিন পর যান্ত্রিক সমস্যার সমাধান করে গত ১০ অক্টোবর ইউনিটটি চালু করা হয়।

কিন্তু চালু হওয়ার দুই দিনের মাথায় ইউনিটটির বেয়ারিং ভেঙে গিয়ে আবারও বন্ধ হয়ে যায় উৎপাদন। এর পর গেল ৯ দিন ধরে ইউনিটটির বেয়ারিং মেরামতের কাজ শেষ করে গতকাল রাত থেকে পুরোদমে উৎপাদন শুরু হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬