Logo

পরিস্থিতির কারণে মিতব্যয়ী হতে বাধ্য হচ্ছি: প্রধানমন্ত্রী

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকার মিতব্যয়ী হতে বাধ্য হচ্ছে। বর্তমান বিশ্বের যে সমস্যাটা দেখা দিয়েছে- যুদ্ধাবস্থা, কোভিড, মূল্যস্ফীতি, যার কারণে প্রতিটি দেশ হিমশিম খাচ্ছে এবং সাশ্রয়ের দিকে নজর দিয়েছে। আমরাও সেদিক থেকে পিছিয়ে নেই।

আজ বুধবার (১৯ অক্টোবর) পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল (পারমাণবিক চুল্লিপাত্র) স্থাপনকাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিদ্যুৎ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ। একে অপরের ওপর নির্ভরশীল। সে কারণে বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা দেখা যায়, তার ধাক্কা আমাদের ওপরও এসে পড়ে। আমাদের কিছুটা সাশ্রয়ী হতে হচ্ছে। তার মানে এই নয়, আমাদের বিদ্যুৎ সবাই পাবে না। বিদ্যুৎ সবাই পাবে, পাচ্ছে। তবে কিছুটা মিতব্যয়ী হতে হচ্ছে আমাদের। বর্তমান পরিস্থিতির কারণে এটা আমরা বাধ্য হচ্ছি। আমরা চাই, দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬