Logo

সাবেক নির্বাচন কমিশনার, সচিবদের সঙ্গে বৈঠকে সিইসি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: বন্ধ হওয়া গাইবান্ধা-৫ উপনির্বাচন নিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে বেলা ১১টার দিকে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সাবেক সিইসি বিচারপতি আবদুর রউফ, কেএম নূরুল হুদা, কাজী রকিবউদ্দীন আহমদ, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম, কবিতা খানম, মো. শাহনেওয়াজ, সাবেক ইসি সচিব মোহাম্মদ সাদিক, মোহাম্মদ আবদুল্লাহ, সিরাজুল ইসলাম, হেলাল উদ্দীন আহমেদ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী ও মোখলেছুর রহমান অংশ নিয়েছেন।

সিইসির সভাপতিত্বে এ বৈঠকে বর্তমান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আনিছুর রহমান ও মো. আলমগীর উপস্থিত রয়েছেন। নির্বাচন কমিশনার আহসান হাবিব দেশের বাইরে আছেন।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬