Logo

দর কমেছে যেসব কোম্পানির

সূচকের পতন অব্যাহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১০০টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে পেনিনসুলা হোটেলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৩২ টাকা ৯০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৮ টাকা ৬০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ১৩.০৬ শতাংশ কমেছে। এতে করে পেনিনসুলা হোটেল শেয়ার দরপতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বিডিকম ৯.৮৪ শতাংশ, নাফানা সিএনজি ৯ শতাংশ, পেপার প্রসেসিংয় ৮.৭২ শতাংশ, বিআইএফসি ৮.৪৯ শতাংশ, ইস্টার্ন ক্যাবলস ৮.২৮ শতাংশ, মনোস্পুল পেপার ৮ শতাংশ, আফতাব অটো ৭.৬৯ শতাংশ, ফার কেমিক্যাল ৭.৩৭ শতাংশ এবং আজিজ পাইপস ৬.৩১ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬