Logo

রাশিয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ছয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়ার ইয়েস্ক শহরে একটি আবাসিক এলাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছে ছয়জন ও আহত ২৫ জন।

যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে একটি বহুতল ভবনে আগুন ধরে যায়। এছাড়া ওই ভবনের বেশ কয়েকটি ওপরের তলা ভেঙে পড়ে। পুরো এলাকা আচ্ছন্ন হয়ে যায় কালো ধোঁয়ায়।

এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি একটি এসইউ-৩৪ বোমারু বিমান ছিল। সোমবার সন্ধ্যায় প্রশিক্ষণ চলার সময় এর একটি ইঞ্জিনে আগুন ধরে গেলে এ ঘটনা ঘটে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই এর পাইলট বেরিয়ে আসতে সক্ষম হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই ভবন থেকে একটি বড় আগুনের গোলা বের হতে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে দুই হাজার বর্গমিটার।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬