Logo

অভিনয়শিল্পী মাসুম আজিজ মারা গেছেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: নাট্যকার, একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী মাসুম আজিজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যানসারের পাশাপাশি হার্টের সমস্যায় আক্রান্ত ছিলেন মাসুম আজিজ । ২০১৭ সালে তার হার্টে চারটি ব্লক ধরা পড়লে অস্ত্রোপচার করা হয়।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার সকালে অভিনেতাকে ‘লাইফ সাপোর্টে’নেওয়া হয়। সেখানেই সোমবার (১৭ অক্টোবর) বেলা ২টা ৪৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬