Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

মার্জিন ঋণ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে ইস্টার্ন হাউজিং। এদিন কোম্পানিটির ১০৬ কোটি ৯৯ লাখ ১৪ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ফার্মা । কোম্পানিটির ৭৩ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৬৩ কোটি ৫৬ লাখ ২৪ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: পেপার প্রসেসিং, কেডিএস এক্সেসরিজ,আনোয়ার গ্যালভানাইজিং, বিবিএস, মনোস্পুল পেপার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং জেএমআই হসপিটাল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬