Logo

ক্রেতাশূন্য ১৬৮ কোম্পানির

holted
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দ্বিতীয় কর্মদিবসও ক্রেতা মিলছে না অধিকাংশ কোম্পানির। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৬৮ কোম্পানির শেয়ার ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলো ক্রেতাশূন্য হওয়ায় দর অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সোমবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ৩০টি কোম্পানি ক্রেতাশূন্য। আজ বীমা খাতের ৫৪টি কোম্পানির মধ্যে ২৫টি কোম্পানির ক্রেতা উধাও। তালিকাভুক্ত ৩৩টি ব্যাংকের মধ্যে ২১ ব্যাংকেরই ক্রেতাশূন্য।

এছাড়া ক্রেতাশূন্য রয়েছে মিউচ্যুয়াল ফান্ডের ২০টি, সিরামিক ও প্রকৌশল খাতের ১৩টি, ওষুধ খাতের ১২টি, জ্বালানি খাতের ১১টি, খাদ্য খাতের ৬টি, বিবিধ খাতের ৫টি, আইটি খাতের ৩টি, সিমেন্ট ও টেলিকমিউনিকেশন ২টি এবং কাগজ খাতের ১টি কোম্পানি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬