Logo

সপ্তাহজুড়ে দর কমেছে যেসব কোম্পানির

পতনের ধারায় ফিরেছে শেয়ারবাজার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১১৮টির দর কমেছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের উদ্বোধনী দর ছিল ১৫৯ টাকা ৮০ পয়সা। শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ১৩৯ টাকা ২০ পয়সা। এর আগের সপ্তাহ থেকে দর কমেছে ২০ টাকা ৬০ পয়সা বা ১১.৩৪ শতাংশ। যার ফলে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বিকন ফার্মা ১০.৫৩ শতাংশ, বসুন্ধরা পেপার ১০.১৫ শতাংশ, কপারটেক ৯.৯৮ শতাংশ, ওরিয়ন ফার্মা ৯.৬৬ শতাংশ, ন্যাশনাল পলিমার ৯.৫৭ শতাংশ, শাহজিবাজার পাওয়ার ৯.০৯ শতাংশ, কোহিনূর কেমিক্যাল ৯.০৭ শতাংশ, বিবিএস ক্যাবলস ৮.৬০ শতাংশ এবং মালেক স্পিনিংয় ৮ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬