Logo

দর কমেছে যেসব কোম্পানির

সূচকের পতন অব্যাহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৩২টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বিআইএফসির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১১ টাকা ২০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১০ টাকা ৮০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ৩.৫৭ শতাংশ কমেছে। এতে করে বিআইএফসি শেয়ার দরপতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: কোহিনূর কেমিক্যাল ৩.১৩ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২.২৬ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ২.২৫ শতাংশ, মনোস্পুল পেপার ২.০৫ শতাংশ, মুন্নু এগ্রো মেশিনারিজ ২.০৫ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ২.০২ শতাংশ, আজিজ পাইপস ১.৮৯ শতাংশ, প্রগতি ইন্সুরেন্স ১.৫২ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্স ১.৩৭ শতাংশ এবং সিটি ব্যাংক ১.৩৪ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬