Logo

সূচকের উত্থান হলেও লেনদেনে ভাটা

দর বেড়েছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে মূল্য সূচকের উত্থান হলেও লেনদেনে ভাটা পড়েছ। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৯৯৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো কর্মদিবস থেকে ১৬ কোটি ২৩ লাখ টাকা কম। গেল কর্মদিবসে ডিএসইতে ১ হাজার ১০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫০০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩১৬ পয়েন্টে।

এছাড়া ডিএসইতে ৩৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৭টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১১৭ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ১২ কোটি ৭২ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬