Logo

গাইবান্ধা-৫ উপনির্বাচনে এক-তৃতীয়াংশ কেন্দ্রের ভোট স্থগিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) উপনির্বাচনে ভোটে অনিয়মের অভিযোগে প্রায় এক-তৃতীয়াংশ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

আলোচিত এ উপনির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনের ১৪৫ কেন্দ্রের সবগুলোতেই সিসি ক্যামেরা বসানো হয়েছে। ঢাকার নির্বাচন ভবনে স্থাপিত পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে ভোট কেন্দ্রের পরিস্থিতি।

সেখানে অনিয়মের ঘটনা দেখার পর বেলা ১২টা পর্যন্ত কয়েক দফায় মোট ৪৪ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে বলে জানান ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে ভোটগ্রহণ চলছে একটানা বিকাল ৪টা পর্যন্ত। সকাল থোকেই ভোট দিতে কেন্দ্রে আসেন ভোটাররা।

গাইবান্ধা-৫ আসনটি ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে সাঘাটা উপজেলার ১০ ও ফুলছড়ি উপজেলার সাতটিসহ মোট ১৭ ইউনিয়ন নিয়ে ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৫৮৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ১৬০ জন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬