Logo

আবারও রাশিয়ায় মিসাইল হামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আর্ন্তজাতিক ডেস্ক: মঙ্গলবার সকালে আবারও মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনারা, ফেসবুকে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। তারা ফেসবুক এক পোষ্টে লিখেছে, শত্রুরা উচ্চক্ষমতা সম্পন্ন অস্ত্র দিয়ে হামলা অব্যাহত রেখেছে।

রাশিয়া আজ কিয়েভ ও লভিভে মিসাইল ছুড়েছে। ইউক্রেন জানিয়েছে, সকাল ৭টার দিকে রাশিয়ার দুটি বিমান থেকে মিসাইলগুলো ছোড়া হয়েছে। তাদের দাবি, চারটি মিসাইল ভূপাতিত করেছে তারা।

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে সকালে হামলার আগাম সতর্কতা সংকেত (সাইরেন) বেজে ওঠে। টেলিগ্রামে একটি পোস্টে সাধারণ মানুষদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। কামেলতোনস্কি বিভাগের সামরিক প্রশাসনের প্রধান সেরহি হামালি বলেছেন, কামেলতোনস্কিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তিনি দাবি করেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী একটি ড্রোন ভূপাতিত করেছে।

এর আগে গেল সোমবার ইউক্রেনজুড়ে সিরিজ মিসাইল হামলা চালায় রুশ সেনারা। সর্বশেষ তথ্য অনুযায়ী সোমবারের হামলায় ১৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। লভিভের গভর্নর জানিয়েছেন মঙ্গলবার জ্বালানি অবকাঠামোর ওপর মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে সেখানকার বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।

সূত্র: সিএনএন

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬