Logo

লক্ষ্মীপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর থেকে জাকির (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে পৌরশহরের ৮ নং ওয়ার্ল্ডের মোল্লাবাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত জাকির একই ওয়ার্ডের বিল্লাল মিয়ার ছেলে।

স্থানীয় কমিশনার আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজন জাকিরকে রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা সম্ভাব্য সবস্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি। সকালে বাড়ীর পাশের নির্মাণাধীন ভবনের সিঁড়িতে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। তবে তিনি দাবি করেন, পারিবারিক কলহের জেরে জাকির আত্মহত্যা করেছেন।

রায়পুর থানার ওসি হাসান জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ওই কিশোরের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত জাকিরের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬