Logo

দুর্ভিক্ষ হওয়ার কোনো সুযোগ নেই: আব্দুর রাজ্জাক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: দেশে দুর্ভিক্ষ হওয়ার কোনো সুযোগ নেই। দেশে প্রায় ১৮ লাখ টনের বেশি ধান, চাল এবং গমের মজুত আছে বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্ত্যব্য করেন ।

মন্ত্রী বলেন, এ মুহূর্তে প্রায় ১৬ লাখ টন চাল, ৩৭ হাজার টন ধান ও ১ লাখ ৬৯ টন গম মজুত আছে। এটা আমরা সাধারণত আশা করি, ১০-১২ লাখ থাকা উচিত। কার্তিক-আশ্বিন মাসে প্রায় ১৮ লাখ টন খুবই ভালো মজুত বলে আমি মনে করি। কাজেই এ নিশ্চয়তা দিতে পারি, দেশে দুর্ভিক্ষ হওয়ার কোনো সুযোগ নেই। আমনের যে লক্ষ্যমাত্রা ছিল, তার চেয়ে বেশি ফলন হয়েছে বলেও জানান তিনি।

কৃষিমন্ত্রী আরো বলেন, সারা বিশ্বের মানুষ একটি শঙ্কার মধ্যে আছে। মানুষ উদ্বিগ্ন যে সারা বিশ্বে একটা ব্যাপক মন্দা হতে পারে খাদ্য সংকট দেখা দিতে পারে। চলতি বছর ইংল্যান্ডের মতো দেশে ৪৪ ডিগ্রি তাপমাত্রা হয়েছে। পুরো গমের খেত পুড়ে গেছে। অন্যান্য ফসলের ক্ষেতও পুড়ে গেছে। আমেরিকার মতো দেশেও খরা হয়েছে। এজন্য একটা আশঙ্কার কথা আসছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬