Logo

দর কমেছে যেসব কোম্পানির

লেনদেন নামলো
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৮০টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে পেনিনসুলা হোটেলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৩২ টাকা ৬০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩০ টাকা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৭.৯৭ শতাংশ কমেছে। এতে করে পেনিনসুলা হোটেল শেয়ার দরপতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: নাভানা সিএনজি ৭.১৮ শতাংশ, আফতাব অটো ৬.০১ শতাংশ, বসুন্ধরা পেপার ৫.০৯ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৫.০৬ শতাংশ, ন্যাশনাল পলিমার ৪.৫৩ শতাংশ, আরএসআরএম স্টিল ৩.৮২ শতাংশ, এডিএন টেলিকম ৩.৮২ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ৩.৩২ শতাংশ এবং ইন্ট্রাকো সিএনজি ৩.০৮ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬