Logo

বেতন-ভাতার হিসাব দিতেই হবে ঢাকা ওয়াসা এমডির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বেতন-ভাতার হিসাব জমা দেওয়া নিয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

এ আদেশের কারনে তাকসিমকে বেতন-ভাতার হিসাব জমা দিতেই হবে বলে জানিয়েছেন আইনজীবী। ঢাকা ওয়াসার এমডি হিসেবে তাকসিম এ খান গেল ১৩ বছর বেতনসহ কত টাকা নিয়েছেন তার হিসাব চেয়েছিলেন হাইকোর্ট।

গেল ১৭ আগস্ট বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিল।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। তিনি বলেন, ঢাকা ওয়াসার এমডিকে অপসারণে নিস্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তাকে অপসারণের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬