Logo

দেশবন্ধু পলিমারের ডিভিডেন্ড ঘোষণা

দেশবন্ধু পলিমার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেড গেল ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচ্য বছরের সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ডিভিডেন্ড দেবে।

গতকাল (১০ অক্টোবর, সোমবার) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৭ পয়সা। গত বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২০ পয়সা।

উল্লেখ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি এনএভি হয়েছে ১৮ টাকা ২১ পয়সা।
আগামী ১৪ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬