Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

দর বৃদ্ধির শীর্ষ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইন্দোবাংলা ফার্মার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২১ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৩ টাকা ১০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এতে করে ইন্দোবাংলা ফার্মা শেয়ার দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: নাভানা সিএনজি ৯.৫৮ শতাংশ, মুন্নু সিরামিক ৯.৫২ শতাংশ, আফতাব অটো ৮.৯৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৭.৪৯ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইল ৫.৯২ শতাংশ, সোনালী পেপার ৫.৭৭ শতাংশ, মনোস্পুল পেপার ৫.০১ শতাংশ, বিডিকম ৪.০৭ শতাংশ এবং হাক্কানি পাল্প ৩.৯৮ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬