Logo

ইউক্রেনকে দোষারোপের পর কিয়েভে হামলা

হামলায়
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার সকালে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সংযোগ সেতু উড়িয়ে দেওয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে দোষারোপের পর এ হামলার ঘটনা ঘটল।

হামলার সময় ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। রাশিয়া থেকে ক্রিমিয়া যাওয়ার সংযোগ সেতুতে শনিবার বিস্ফোরণের পর কিয়েভে এ হামলা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট রোববার এ সেতুতে ইউক্রেনের বিশেষ নিরাপত্তা বাহিনী বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি করেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, শেভজেনকো জেলার কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এলাকাটি রাজধানীর মধ্যাঞ্চলে অবস্থিত। এ অঞ্চলটি ঐতিহাসিক নগরী হিসেবে পরিচিত। তবে এ হামলায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: খবর বিবিসির।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬