Logo

২৪ নভেম্বর উত্তরা ব্যাংকের ইজিএম

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংকের পরিচালনা বোর্ড আগামী ২৪ নভেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহব্বান করেছে।

কোম্পানিটি নাম পরিবর্তন, মূলধন বাড়ানো এবং সংঘস্বারকের সংশোধনী করতে শেয়ারহোল্ডারদের সম্মতি নেবে। এ কারণে কোম্পানিটি ইজিএম অনুষ্ঠান করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ব্যাংকটি উত্তরা ব্যাংক লিমিটেডের পরিবর্তে উত্তরা ব্যাংক পিলসি নাম রাখবে এবং অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা থেকে ১ হাজার ৫০০ কোটি টাকা পর্যন্ত বাড়াবে। এছাড়া ব্যাংকটি সংঘস্বারকে কিছু সংশোধনীর সিদ্ধান্ত নিয়েছে।

উত্তরা ব্যাংক আগামী ২৪ নভেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে ইজিএম অনুষ্ঠান করবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬