Logo

বিদায়ী সপ্তাহে শেয়ার হাতবদলের শীর্ষে ১০ কোম্পানি

বিদেশি বিনিয়োগ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার হাতবদলের শীর্ষে ওরিয়ন ফার্মা। গেল সপ্তাহে কোম্পানিটির ৪৯৪ কোটি ৬৪ লাখ ৫৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৮১ লাখ ১৮ হাজার ৪২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৭০ কোটি ৬৬ লাখ ৯২ হাজার টাকা।

এছাড়া তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং। কোম্পানিটির ১ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ৬৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২৮ কোটি ৯৭ লাখ ৭৫ হাজার টাকা।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ১৮৭ কোটি ১৬ লাখ ১৬ হাজার টাকার, জেএমআই হসপিটাল ১৬৫ কোটি ৫৪ লাখ ৭৮ হাজার টাকার, বিবিএস ক্যাবলস ১৬০ কোটি ২২ লাখ ৭৬ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকস ১৩৫ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১২১ কোটি ৭২ লাখ ৭৮ হাজার টাকার, কপারটেক ১১৯ কোটি ৬১ লাখ ৪৮ হাজার টাকার সোনালী পেপার ১০৭ কোটি ৯৯ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬