Logo

ভারতে চালু হচ্ছে ই-রুপি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ভারতের রিজার্ভ ব্যাংকের (আরবিআই) ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ডিজিটাল মুদ্রা চালুর ঘোষণা দেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ডিজিটাল মুদ্রা চালুর বিষয়টি অনেকেরই জানা। কারণ ওই ঘোষণার পর থেকে মানুষ অপেক্ষার প্রহর গুনছে।

শুক্রবার (৭ অক্টোবর) সেই অপেক্ষার ইতি টানার ইঙ্গিত দিয়েছে আরবিআই। তারা জানিয়েছে, খুব তারাতারি পরীক্ষামূলক (পাইলট প্রকল্প) ‘ই-রুপি’ চালু করা হবে।

বিষয়টি নিয়ে একটি খসড়া পত্র প্রকাশ করে তাদের দাবি, প্রাথমিকভাবে শুধু বিশেষ কিছু ক্ষেত্রে ওই মুদ্রা ব্যবহার করা যাবে। এর মাধ্যমে ভবিষ্যতে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও দক্ষ এবং সুরক্ষিত করে গড়ে তোলাই তাদের লক্ষ্য। সেই সঙ্গে আর্থিক প্রতারণা ঠেকানো।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬