Logo

ম্যাচ হারার কারন ব্যখ্যা করলেন সোহান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২১ রানে হারল বাংলাদেশ। এ পরাজয়ে রীতিমতো হতাশ বাংলাদেশ ক্রিকেট দলের সহ অধিনায়ক এবং আজকের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান সোহান।

কারণ ম্যাচের বেশির ভাগ সময় জয়ের পাল্লা বাংলাদেশের পক্ষেই ছিল। একপর্যায়ে রান ছিল ২ উইকেটে ৮৭। সেখান থেকে জয় খুব অসম্ভব কিছু ছিল না। কিন্তু পর পর দুই বলে লিটন দাস ও মোসাদ্দেক হোসেনকে হারানোর পর আর লড়াই-ই করতে পারল না বাংলাদেশ।

বিবর্ণ ব্যাটিংয়ে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারল সোহানের দল। অধিনায়োকচিত ইনিংসের ধারেকাছে দিয়েও যেতে পারেননি সোহান নিজেও। ৯ বলে মাত্র ৮ রান করেছেন। সব মিলিয়ে এ পরাজয়ে হতাশ বাংলাদেশ অধিনায়ক। ম্যাচ হারের পর পরাজয়ের কারণ ব্যাখ্যা করলেন তিনি।

সোহান বললেন, ‘আমরা হতাশ। উইকেট ভালো ছিল এবং বোলাররাও ভালো করেছে। অবশ্যই আমাদের কয়েকটি ক্ষেত্রে উন্নতি করতে হবে। ব্যাটিং করতে গিয়ে মাঝখানের উইকেট বিলিয়ে দেওয়ার ফল ভোগ করলাম আমরা। লিটন ও ইয়াসির দারুণ ব্যাটিং করেছে। কিন্তু আমরা পারিনি। যেমনটা বলছিলাম, সেখানে (মিডলঅর্ডারে) আমাদের উন্নতি করতে হবে

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬