Logo

ময়মনসিংহ অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে এবি ব্যাংকের ঋণ বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক লিমিটেড ময়মনসিংহে বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের SEIP প্রকল্পের অধীনে এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি এর সমাপনী দিবসে ময়মনসিংহ অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করেছে।

বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ শাখার নির্বাহী পরিচালক জনাব এস. এম. আব্দুল হাকিম, পরিচালক জনাব মোঃ ওসমান গনি এবং এবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মাহমুদউল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬