Logo

কয়েক ভাগে বিনিয়োগ করেন, লস হলেও কাভার করা যাবে: ড. রুমানা ইসলাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের সবসময় মনে রাখা উচিত শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ খুবই কম। টাকা এক জায়গায় বিনিয়োগ করবেন না। কয়েকটি ভাগে বিনিয়োগ করবেন, তাহলে লস হলে সেটা কাভার করা যাবে।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উপলক্ষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কমিশনার ড. রুমানা ইসলাম এসব কথা বলেন।

রুমানা ইসলাম বলেন, শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ খুবই কম। সবাই বিনিয়োগ কম সময়ে গেইন করতে চায়। রাতারাতি মুনাফা তুলে নিতে চায়। এ কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিনিয়োগকারীরা। তাই বিনিয়োগকারীদের উচিত ঝুঁকি কম নিয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা। দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে লাভবান হবেনই।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তাদের সমালোচনা করে তিনি বলেন, আমাদের দেশের কোম্পানিগুলো প্রথম প্রজন্মের হাতে ভালো চললেও সেকেন্ড জেনারেশনের (দ্বিতীয় প্রজন্ম) হাতে গেলেই কোম্পানিগুলো আর বেঁচে থাকতে পারে না। এগুলো কোনোরকম বেঁচে থাকে, ভালো কিছু করতে পারে না। তার কারণ হচ্ছে কোম্পানিগুলোতে সুশাসনের অভাব রয়েছে। এগুলো ঠিক করতে হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬