Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

দর বৃদ্ধির শীর্ষ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৮টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আফতাব অটোমোবাইলসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২৬ টাকা ৪০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৯ টাকা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। এতে করে আফতাব অটোমোবাইলস শেয়ার দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: নাভানা সিএনজির ৯.৭৭ শতাংশ, মনোস্পুল পেপার ৮.৭৫ শতাংশ, বিকন ফার্মা ৮.৭০ শতাংশ, বিডিকম ৮.৭০ শতাংশ, ফার্মা এইড ৭.৪৯ শতাংশ, সোনালী আঁশ ৭.৪৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৭.৪৫ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইল ৬.৭৯ শতাংশ এবং কোহিনূর কেমিক্যাল ৬.১০ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬