Logo

বোর্ড সভার তারিখ ঘোষণা করল জেএমআই সিরিঞ্জ

জেএমআই সিরিঞ্জ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৭ অক্টোবর, দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় কোম্পানিটির (৩০ জুন, ২০২২) সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

উল্লেখ্য, ২০২১ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬