Logo

রূপালী ব্যাংকের রেকর্ড ডেট নির্ধারণ

রূপালী ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেডের বোনাস লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির রেকর্ড ডেট আগামী ১৬ অক্টোবর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ব্যাংকটিকে ২ শতাংশ বোনাস লভ্যাংশের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংক রূপালী ব্যাংকের ২ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন প্রত্যাখান করেছিল। পরে কোম্পানিটি বিএসইসির কাছে ২ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদনের আবেদন করলে কমিশন অনুমতি দেয়।

রূপালী ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রথমে এই লভ্যাংশ অনুমোদন করেনি।

রূপালী ব্যাংক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে ২ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন পুর্নবিবেচনার জন্য আবেদন করেছিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬