Logo

ত্রিদেশীয় সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন অবস্থান করছে নিউজিল্যান্ডে। ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ড।

দীর্ঘ ভ্রমেণের পর বিশ্রাম শেষে ক্রাইস্টচার্চের ঝলমলে রোদে হালকা অনুশীলন করেছে টাইগাররা। টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই শেষ সুযোগ নিজেদের পরখ করে নেয়ার। তবে নুতনদের নিয়ে একাদশ সাজিয়ে নতুন শুরুর কথা জানিয়েছেন বিসিবি সভাপতি।

আগামী ৭ অক্টোবর ত্রিদেশীয় সিরিজের নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর চলতি মাসের ৯ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি টাইগাররা।

নিজেদের তৃতীয় ম্যাচে ১২ তারিখ আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ দল। সবশেষ গ্রুপপর্বের সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬