Logo

দর কমল যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১২২টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এডিএন টেলিকমের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৮২ টাকা ৭০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৭৭ টাকা ১০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৬০ পয়সা বা ৬.৭৭ শতাংশ কমেছে। এতে করে কোম্পানিটির শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বসুন্ধরা পেপার ৫.৪৫ শতাংশ, মনোস্পুল পেপার ৫.২৪ শতাংশ, আমান ফিড ৫.০৪ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয় ৪.৯৪ শতাংশ, বিবিএস ৪.৭৩ শতাংশ, জুট স্পিনার্স ৪.৪৪ শতাংশ, আমান কটন ৪.৩৪ শতাংশ, আজিজ পাইপস ৪.২৬ শতাংশ এবং বিডি থাই ফুড ৩.৯৪ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬