Logo

সূচক পড়ছে, কমল লেনদেন শেয়ারবাজারে

সর্বনিম্ন অবস্থানে ডিএসইএক্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে মূল্য সূচক পড়েছে কমল লেনদেনও। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে ডিএসইতে ১ হাজার ২৮৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল দিন থেকে ডিএসইতে ২৪৮ কোটি ৬৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গেল দিন ডিএসইতে ১ হাজার ৫৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এছাড়া বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫১৮ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪২২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩২৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ৭৪টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৬০ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ২১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬