Logo

ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে ৬ মিউচ্যুয়াল ফান্ড

লভ্যাংশ ঘোষণা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: তালিকাভুক্ত ৬ মিউচ্যুয়াল ফান্ডের ক্যাশ ডিভিডেন্ড ইউনিটহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডগুলো হলো : এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড।

তথ্য সূত্র মতে, ফান্ডগুলো ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে ইউনিটহোল্ডারদের কাছে পাঠিয়েছে। গেল অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭ শতাংশ নগদ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ১১ শতাংশ নগদ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭ শতাংশ নগদ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭ শতাংশ নগদ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭ শতাংশ নগদ এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ট্রাস্টি কমিটি সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬