Logo

শুরু হলো বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২২

বিএসইসির নির্দেশনা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: প্রতিবারের মতো এ বছরও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২২’ উদযাপনের লক্ষ্যে কর্মসূচি হাতে নিয়েছে।

আজ সোমবার, (৩ অক্টোবর) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মাল্টিপারপাস হলে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন করা হবে।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ।

বিএসই‌সির চেয়ারম‌্যান অধ‌্যাপক শিবলী রুবায়েত উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব‌্য রাখবেন বিএসই‌সির ক‌মিশনার ড. শেখ শামসু‌দ্দিন আহমেদ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬