Logo

বিও হিসাব বেড়েছে ৫ হাজার

বোনাস পাঠিয়েছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সেপ্টেম্বর মাসে শেয়ারবাজারে নতুন করে বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে। সেপ্টেম্বর মাসে শেয়ারবাজারে নতুন বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে ৫ হাজার। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, সেপ্টেম্বর মাসের শেষ দিন শেয়ারবাজারে বিও হিসাব ছিল ১৮ লাখ ৪৮ হাজার ৬৭৭টি। এর আগের মাসে শেষ দিন বিও হিসাব ১৮ লাখ ৪৩ হাজার ৩৪১টিতে দাঁড়ায়। তারমানে সেপ্টেম্বর মাসে ৫ হাজার ৩৩৬টি বিও হিসাব বেড়েছে।

সেপ্টেম্বর মাসে পুরুষদের বিও ৩ হাজার ৯০৭টি বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৮০ হাজার ৫৭টিতে। আগস্ট মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৩ লাখ ৭৬ হাজার ১৫০টিতে।

আর সেপ্টেম্বর মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ১ হাজার ২৭৪টি বেড়ে চার লাখ ৫২ হাজার ৫২০টিতে দাঁড়িয়েছে। আগস্ট মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ৫১ হাজার ২৪৬টিতে।

আগস্ট মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৫ হাজার ৯৪৫টিতে। আর সেপ্টেম্বর মাসে কোম্পানি বিও ৫৫টি বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১০০টিতে।

সেপ্টেম্বর মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ৫৫টি বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে সেপ্টেম্বর মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৭ লাখ ৬৯ হাজার ৪৬৪টিতে। যা আগস্ট মাসের শেষ দিন ছিল ১৭ লাখ ৬৩ হাজার ৮৭৭টিতে।

সেপ্টেম্বর মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ৪০৫টি বিও হিসাব কমে দাঁড়িয়েছে ৬৩ হাজার ১১৩টিতে। আগস্ট মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৬৩ হাজার ৫১৯টিতে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬