Logo

ডিভিডেন্ড ঘোষণা করল কেডিএস

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড (৩০ জুন, ২০২২) সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ রোববার (২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিনিটির বোর্ড সভায় সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। গেল বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ২০ পয়সা।

গত (৩০ জুন, ২০২২) তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৫৮ পয়সা। আগামী ২৪ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পনিটির রেকর্ড ডেটের তারিখ নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬