Logo

এবি ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের চুক্তি স্বাক্ষর

এবি ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক লিমিটেড, গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন প্রকল্পের আওতায় ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব একেএম সাজেদুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক জনাব আবুল কালাম আজাদ এবং এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মাহমুদউল আলম উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কৃষিঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ও এবি ব্যাংক লিমিটেড-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬