Logo

ডিভিডেন্ড পাঠিয়েছে ১০ মিউচ্যুয়াল ফান্ড

মিউচ্যুয়াল ফান্ড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগকারীদের হিসাবে ডিভিডেন্ড পাঠিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, ফান্ডগুলো (৩০ জুন ২০২২) সমাপ্ত অর্থ বছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন মাধ্যমে আজ (০২ অক্টোবর) বিনিয়োগকারীদের হিসাবে পাঠায়।

ফান্ডগুলো হলো: এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬