Logo

বোর্ড সভার তারিখ ঘোষণা করল ৩ কোম্পানি

বোর্ড সভা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো: মোস্তফা মেটাল লিমিটেড, দেশবন্ধু পলিমার লিমিটেড এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড। সিএসই-ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

  • মোস্তফা মেটাল লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৩ অক্টোবর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির (৩০ জুন ,২০২২) সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এসময় আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
  • দেশবন্ধু পলিমার লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১০ অক্টোবর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির (৩০ জুন ,২০২২) সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এসময় আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। ২০২১ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।
  • বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১০ অক্টোবর, ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির (৩০ জুন ,২০২২) সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এসময় আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। ২০২১ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩৭ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬