Logo

উন্মোচিত হলো বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রদিবেদক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের জার্সি উন্মোচিত হয়েছে গত শুক্রবার। আসন্ন এ বিশ্বকাপের জন্য সাকিব-সোহানদের জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে জার্সির একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। বিশ্বকাপের এ জার্সিতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। জার্সি প্রকাশের সেই ভিডিওতে লেখা রয়েছে, গর্ব সমুন্নত রাখতে আমরা উদ্যম ধরে রাখব। আমরা নিয়েছি জামদানি, রয়েল বেঙ্গল টাইগার ও সুন্দরবন।

এছাড়া ভিডিওতে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের জার্সি নম্বর অর্থাৎ ৭৫ দেখানো হয়েছে। বাংলাদেশ এবারের বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলবে। মোট পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬