Logo

দর কমেছে যেসব কোম্পানির

পতনের ধারায় ফিরেছে শেয়ারবাজার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৫টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বিডিকমের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৬৬ টাকা ১০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬১ টাকা ৩০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৮০ পয়সা বা ৭.২৬ শতাংশ কমেছে। এতে করে শেয়ার দর বিডিকম দরপতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: পদ্মা লাইফ ইন্সুরেন্স ৫.৪৭ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্স ৪.৪৫ শতাংশ, মুন্নু এগ্রো মেশিনারিজ ৩.৮৯ শতাংশ, লাভেলো আইসক্রিম ৩.৪১ শতাংশ, এনার্জিপ্যাক ৩.২৬ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয় ৩.২২ শতাংশ, লুব রেফে ৩.১৬ শতাংশ, ইস্টার্ন ক্যাবলস ৩.১৩ শতাংশ, মীর আক্তার ৩.০২ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬