Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

মূলধন বেড়েছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৪টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মনোস্পুল পেপারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৯২ টাকা ৯০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৩০ টাকা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩৮ টাকা ৯০ পয়সা বা ৯.২৩ শতাংশ বেড়েছে। এতে করে মনোস্পুল পেপার শেয়ার দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ইস্টার্ন হাউজিংয় ৭.৭৬ শতাংশ, এপেক্স ফুটওয়্যার ৭.৪১ শতাংশ, আইডিএলসি ফাইন্যান্স ৭.১৫ শতাংশ, কোহিনূর কেমিক্যালস ৬.৮১ শতাংশ, বিবিএস ৬.৫৭ শতাংশ, ড্যাফোডিল কম্পিটার ৬.৫৩ শতাংশ, কেয়া কসমেটিকস ৫.৮৮ শতাংশ, কে এন্ড কিউয় ৫.৫৭ শতাংশ, আমান ফিড ৪.৯৫ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬