Logo

৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ হিলি স্থলবন্দরে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি নিয়ে টানা আট দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার বায়েজিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ আগামীকাল ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম এবং বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ থাকবে। দুর্গাপূজা উপলক্ষ্যে ৮ দিন বন্ধের পর আগামী ৮ অক্টোবর থেকে পুনরায় বন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম স্বাভাবিক হবে।

হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬