Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। এদিন কোম্পানিটির ১৫৬কোটি ৭৪ লাখ ১৩ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ১৪৮ কোটি ৫৯ লাখ ১ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ শাইনপুকুর সিরামিকস। কোম্পানিটির ৭২ কোটি ৭৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সোনালী পেপার, ইস্টার্ন হাউজিং, জেএমআই হসপিটাল, আইপিডিসি ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিবিএস এবং ইন্ট্রাকো সিএনজি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬