Logo

সৌদি আরবের নতুন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

আর্ন্তজাতিক ডেস্ক: সৌদি আরবের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এক রাজকীয় ফরমানে বাদশাহ সালমান এ পরিবর্তনের কথা জানিয়েছেন।

মঙ্গলবার বাদশাহর সাক্ষরসংবলিত রাজকীয় ডিক্রি জারি করা হয়।  ইতোমধ্যে প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক এই দেশটির কার্যত শাসকে পরিণত হয়েছিলেন। তবে এ নিয়ে তাকে দেশটির সরকারপ্রধান হিসেবে তার ভূমিকাকে আনুষ্ঠানিকতা দেবে।

ইতিপূর্বে উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন প্রিন্স মোহাম্মদ। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন তার ছোট ভাই খালিদ বিন সালমান। রাজকীয় ফরমানে বলা হয়েছে, অন্য সব সিনিয়র মন্ত্রী তাদের পদে বহাল থাকবেন। এদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল ফারহান আল সৌদ, অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান ও বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ।

প্রধানমন্ত্রীর পদটি আগে বাদশাহই নিজের হাতে রাখতেন। তবে এবার ক্রাউন প্রিন্সকে তাতে বসানোর মানে হচ্ছে, ৮৬ বছর বয়স্ক বাদশাহ অব্যাহতভাবে। তবে ধীরে ধীরে দেশের ক্ষমতা হস্তান্তর করছেন। রাজকীয় ফরমানে অবশ্য দায়িত্ব হস্তান্তরের কোনো কারণ বলা হয়নি। তবে ফরমানে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে বাদশাহ সভাপতিত্ব করে যাবেন।

সূত্র: খবর সৌদি প্রেস এজেন্সির।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬