Logo

দর কমেছে যেসব কোম্পানির

পতন থামছেই না
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৬টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে জুট স্পিনার্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২২০ টাকা ৩০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২০৪ টাকা ৯০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৪০ পয়সা বা ৬.৯৯ শতাংশ কমেছে। এতে করে শেয়ার দর জুট স্পিনার্স পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: প্রগতি লাইফ ইন্সুরেন্স ৪.৭০ শতাংশ, মুন্নু এগ্রো মেশিনারিজ ৪.২৫ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্স ৪ শতাংশ, শাহজিবাজার পাওয়ার ৩.৯৭ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স ৩.৯৪ শতাংশ, জেমিনি সী ফুড ৩.৭০ শতাংশ, সিনোবাংলা ৩.৫৮ শতাংশ, মালেক স্পিনিংয় ৩.৫০ শতাংশ এবং বিকন ফার্মা ৩.৩৭ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬